রিজেন্টের সেই সাহেদের নামে অর্থ আত্মসাতের মামলা চট্টগ্রামে

আপডেট: ১৩ জুলাই ২০২০ ৬:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ জুলাই, ২০২০ সোমবার ০৬:৩০ পিএম

এবার রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট কেসিএস লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে চট্টগ্রামে। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেছেন চট্টগ্রামের এক ব্যবসায়ী।

সোমবার (১৩ জুলাই) নগরের ডবলমুড়িং থানায় মামলাটি দায়ের করেছেন মো. সাইফুদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ী।

গাড়ির টায়ার ও যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মেগা মোটরর্সের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে মামলাটি দায়ের করেছেন সাইফুদ্দিন।

মামলার এজাহারে মেগা মোটরর্সের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৯১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট কেসিএস লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম ছাড়াও শহীদুল্লাহ (৬০) নামে আরও একজনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ।

ওসি বলেন, ‘রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট কেসিএস লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের নামে প্রতারণার মাধ্যমে ৯১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ডবলমুরিং থানায় মামলা দায়ের হয়েছে।মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post