অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করছিলো দেওয়ানহাটের তাজ বি রেস্তোঁরা

আপডেট: ১২ জুলাই ২০২০ ৫:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ জুলাই, ২০২০ রবিবার ০৪:৫০ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে স্বাস্থ্যবিধি না মেনেই ক্রেতাদের পরিবেশন করার দায়ে তাজ বি রেস্তোরাঁর মালিককে জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ জুলাই) দুপুরে নগরের দেওয়ানহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, ‘এমনিতেই সাধারণ মানুষ করোনার কবলে পড়ে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। তার মধ্যে তাজ বি রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশন করা হচ্ছিলো। রেস্তোরাঁর মালিক কর্মচারী কারও মাস্ক এবং হ্যান্ড গ্ল্যাভস ছিলো না। এই কারণে রেস্তারাঁ মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post