মধ্যরাতে ইপিজেডে পুড়ল গার্মেন্টস এক্সেসরিজ কারখানা

আপডেট: ১২ জুলাই ২০২০ ৪:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ জুলাই, ২০২০ রবিবার ০৪:৩০ পিএম

চট্টগ্রামের ইপিজেডে প্যাসিফিক জিপার বাংলাদেশে লিমিটেড নামক একটি গার্মেন্টস এক্সেসরিজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফিনিশিং সেকশনের মেশিনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে ইপিজেডের ৫ নম্বর রোডের ৫৬ নম্বর প্লটের সেক্টর ১ এর ওই ফ্যাক্টরিতে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের ৫টি গাড়ি গিয়ে রাত ২টা ৩৫ মিনিটের দিকে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আলী আকবর বলেন, ‘ফিনিশিং সেকশনের মেশিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের ৫টি গাড়ি গিয়ে রাত ২টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।’ যোগ করেন তিনি।

সিটিজিসান ডটকম/এমএইচ

Print This Post Print This Post