নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ জুলাই, ২০২০ মঙ্গলবার ০৩:৪০ পিএম
চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে মো. নুরুল আফসার (২৭) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ভোরে ওই এলাকার শাহ আমানত সেতু সংলগ্ন রাজবাড়ি কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল আফসার কক্সবাজার জেলার চকরিয়া ফাসিয়াখালী নতুন পাহাড় এলাকার মো. বাহাদুর আলমের পুত্র।
বিষয়টি নিশ্চিত র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ‘চকরিয়া থেকে ট্রাকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরে আসছিল নুরুল আফসার। চট্টগ্রামে এসব ইয়াবা আরেকজনের কাছে বিক্রির কথা ছিল তার।’
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
