ইয়াবার ডিলার সবুজ ইয়াবাসহ গ্রেপ্তার ফটিকছড়িতে

আপডেট: ৫ জুলাই ২০২০ ১০:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৫ জুলাই, ২০২০ রবিবার ১০:৩৪ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মো. সবুজ খান নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার দেয়া তথ্যমতে ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) দাঁতমারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করছে খবর পেয়ে দাঁতমারা তদন্ত কেন্দ্র পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সবুজ দাঁতমারা ইউনিয়ন পরিষদের ইসলামপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবুল কাশেম। সে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী।

এর আগে গত ৪ জুলাই ইয়াবাসহ আটক হেঁয়াকো বাংলাপাড়া এলাকার আকতার হোসেন কালুর দেয়া তথ্যমতে ইয়াবার ডিলার হিসেবে সবুজের নাম আসে। ভূজপুর থানায় দায়েরকৃত মামলায় সবুজকেও আসামি করা হয়।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক সোহরাওয়ার্দী সরোয়ার বলেন, ‘সবুজ পাইকারী ইয়াবা সাপ্লাই দিতো। আরো যারা এ কাজে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। আমি এই এলাকাকে মাদকমুক্ত করার জোর চেষ্টা চালাচ্ছি।’

সিটিজিসান ডটকম/আরএইচ

চট্টগ্রামের সকল সংবাদ সবার আগে আপনার ব্রাউজারে নোটিফিকেশন হিসেবে পেতে বাম পাশের লাল চিহ্নিত ‘বেল বাটনে’ ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন, আর হয়ে যান আমাদের নিয়মিত পাঠক।

Print This Post Print This Post