গোপনে নারীদের ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিত এই যুবক

আপডেট: ৪ জুলাই ২০২০ ৪:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ জুলাই, ২০২০ শনিবার ০৩:৪০ পিএম

চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দর্শনীয় জায়গা সুযোগ পেলে ধরাণ করতেন। এসব ভিডিওগুলো বিবৃত করে গুগল থেকে বিজ্ঞাপনের লোভে ইউটিউব কিংবা ফেসবুকে ছড়িয়ে দিতেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে মো. গোলাম মোক্তাদির (২৪) নামে এক যুবককে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। গোলাম মোক্তাদির পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তিনি গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার সাপমারা এলাকা আবদুল মান্নান মণ্ডলের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আসিফ মহিউদ্দীন বলেন, ‘বিভিন্ন স্কুল, কলেজ, দর্শনীয় স্থান থেকে স্কুলছাত্রী, অভিভাবক ও নারীদের ভিডিও ধারণ করে তা বিকৃত করে ফেসবুকে প্রচারের দায়ে মো. গোলাম মোক্তাদির নামে এক যুবককে আটক করা হয়েছে। তার ল্যাপটপে ও মোবাইলে প্রায় ৩০০ ভিডিও সংগ্রহ করার তথ্য প্রমাণ পাওয়া গেছে। ধারণকৃত ভিডিওগুলো গত ৬ মাসে ধারণ করা হয়।

গোলাম মোক্তাদিরের বিরুদ্ধে পর্নগ্রাফি আইনে মামলা দায়ের হচ্ছে বলে জানান আসিফ মহিউদ্দীন।’— আরও যোগ করেন তিনি।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post