বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যের মৃত্যু ভাটিয়ারিতে

আপডেট: ৪ জুলাই ২০২০ ৩:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ জুলাই, ২০২০ শনিবার ০৩:১৭ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ মিলিটারি (বিএম) ফৌজদারহাটের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাত নয়টার দিকে হাসনাবাদ এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত সেনা সদস্যের নাম মো. মোমিন। তিনি ওই এলাকার কামাল উদ্দিনের ভাড়া বাসায় থাকেন। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা। ঘটনার পর সেনার সদস্যের সুরতহাল করেছে পুলিশ। রাতেই সিএমএইচ সেনাবাহিনীর লোকজন তার পোস্ট মর্টেম করতে নিয়ে যায়।

সিটিজিসান ডটকম/আরএইচ/এনএকে

Print This Post Print This Post