চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজে অগ্নিকাণ্ড

আপডেট: ১ জুলাই ২০২০ ৯:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১ জুলাই, ২০২০ বুধবার ০৯:৪৫ পিএম

চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে থাকা এমভি ইজুমো নামীয় চীন থেকে আসা প্রজেক্ট কার্গোবাহী জাহাজের হ্যাচে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে জাহাজটিকে বহির্নোঙ্গরে ফেরত পাঠানো হয়।

বুধবার (১ জুলাই) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর সচিব ওমর ফারুক বলেন, বুধবার দুপুরে আগুন লাগার খবর পেয়ে বন্দরের নিজস্ব উদ্যোগে জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে জাহাজটির হ্যাচ থেকে ধোঁয়া ওঠা বন্ধ না হওয়ায় চীন থেকে আসা জাহাজটিকে পুনরায় বন্দরের বহির্নোঙ্গরে ফেরত পাঠানো হয়।

এদিকে ওই জাহাজে রয়েছে স্টিল কয়েল, বিলেটসহ প্রজেক্ট কার্গো। জাহাজটির আগুনের ধোঁয়া পুরোপুরি নির্বাপণ হলে জাহাজটি পণ্য খালাসের জন্য বন্দর জেটিতে ফিরবে।— যোগ করে তিনি।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post