আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়

সেমিস্টার ফি কমানোসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের ফেসবুকে ঝড়

আপডেট: ১ জুলাই ২০২০ ৪:১৩ অপরাহ্ন

আইআইইউসি প্রতিনিধি | আপডেট : ১ জুলাই, ২০২০ বুধবার ০৪:১০ পিএম

করোনা দুর্যোগকালীন মুহূর্তে সেমিস্টার ফি কমানো সহ ৫ দফা দাবিতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র শিক্ষার্থীরা। এ সময় ৫০ শতাংশ সেমিষ্টার ফি মওকূফের দাবি করা হয়।

এদিকে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্নভাবে জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

এর আগে, গত ২৬ জুন সেমিষ্টার ফির উপর ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার দেখা দেয়।

৫ দফা দাবিগুলো হল— 

১। সম্পূর্ণ সেমিস্টার ফি এর উপরে কোন শর্ত ছাড়া ৫০% বিশেষ ওয়েভার প্রদান করা ও এ ওয়েভার অন্যান্য ওয়েভার (জিপিএ) থেকে আলাদা রাখা।

২। টাকা জমাদানের শেষ সময় ২০ আগস্ট (২০২০) পর্যন্ত বর্ধিত করা।

৩। করোনা পরিস্থিতির কারণে যাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আবেদন করা সাপেক্ষে তাদেরকে ডিপার্টমেন্টভেদে একটি মানবিক নুন্যতম ফি (১০ হাজার টাকার বেশি নয় যাদের সেমিস্টার ফি বেশি) প্রদান সাপেক্ষে সেমিস্টার রেজিষ্ট্রেশনের সুযোগ দেয়াি।

৪। এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরোনো বকেয়ার কোনো প্রকার জরিমানার চাপ সৃষ্টি করা যাবে না।

৫। শিক্ষার্থীদের দাবির যৌক্তিক কোন ফলাফল না পেলে আগামী ১০ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও কোন প্রকার টাকা জমাদান থেকে বিরত থাকবে সকল শিক্ষার্থী।

এবিষয়ে জানতে চাইলে আইআইইউসির উপউপাচার্য অধ্যাপক আলী আজাদী প্রতিবেদককে বলেন ‘আমি এ ব্যাপারে কথা বলতে ইচ্ছুক নই’।

আইআইইউসির ট্রেজারার অধ্যাপক ড. আবদুল হামীদ চৌধুরী বলেন ‘ওয়েভার আগের টাইবহাল থাকবে। যাদের সমস্যা আছে তারা যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করে।’

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post