অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল দোকানির সীতাকুণ্ডে

আপডেট: ২৭ জুন ২০২০ ৫:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৭ জুন, ২০২০ শনিবার ০৫:২০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. মহসিন (৩৩) নামে এক দোকানির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত ১০টার দিকে সোনাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মহসিন সোনাইমুড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার মো. শফি আলম প্রকাশ শফি ড্রাইভারের পুত্র। তিনি সোনাইমুড়ি এলাকায় মোবাইলের দোকানে কাজ করতেন।

বার আউলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. মিজান বলেন, ‘গতকাল শুক্রবার রাতে একটি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘাতক পিকআপ গাড়িটি আটক করার চেষ্টা চলছে।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post