নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৭ জুন, ২০২০ শনিবার ১১:৩০ এএম
চট্টগ্রাম নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় একদল যুবকের ছুরিকাঘাতে মো. সাগর হোসেন (১৯) নামে এক টমটম চালক খুন হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহত রাজু চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
চট্টগ্রামের বন্দর থানার বাকের আলী ফকিরটেকের মোড় এমপি লেয়াকত আলীর বাড়ীর মোহাম্মদ আনিসের পুত্র নিহত সাগর হোসেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ‘গতকাল রাতে সাড়ে ১০টার দিকে মধ্যম হালিশহর এলাকায় সাগর হোসেন নামে এক টমটম চালককে টমটম ভাড়ায় ইস্যু ধরে একদল যুবকের ছুরিকাঘাতে তিনি মারা গেছেন।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’
সিটিজিসান ডটকম/সিএস
চট্টগ্রামের সকল সংবাদ সবার আগে আপনার ব্রাউজারে নোটিফিকেশন হিসেবে পেতে বাম পাশের লাল চিহ্নিত ‘বেল বাটনে’ ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন, আর হয়ে যান আমাদের নিয়মিত পাঠক।
Print This Post
