প্রতিদিন গড়ে ৩টি মামলা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে

আপডেট: ২৬ জুন ২০২০ ১০:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৬ জুন, ২০২০ শুক্রবার ১০:০০ পিএম

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ‘কটূক্তিমূলক’ পোস্ট দেওয়া, পোস্ট শেয়ার করা, কার্টুন এঁকে ব্যঙ্গাত্মক করার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গড়ে প্রতিদিন তিনটি মামলা দায়ের হচ্ছে। এ মামলায় গ্রেপ্তার করা হয় বিভিন্ন পেশার মানুষকে। তার মধ্যে কমপক্ষে ৩৮ জন গণমাধ্যমের কর্মীও রয়েছেন।

গত বছরের তুলনায় ২০২০ সালে এ মামলার সংখ্যা ৬০ ভাগ পর্যন্ত বেশি হতে পারে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানা গণমাধ্যমকে বলেন, ডিজিটাল প্রতারণা, ফেসবুক গুজব রটানো, মিথ্যাচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চেষ্টার ও কার্টুন এঁকে ব্যঙ্গাত্মক করা মতো সাইবার অপরাধ হিসেবে গণ্য। গত বছর এ আইনে ৭৩২ টি মামলায় ১১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়। ২০২০ সালে প্রথম দুই মাসে ১৬৫ মামলায় ৩৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেখা যায়, এই হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইনে গড়ে প্রতিদিন প্রায় তিনটি মামলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এখনো পরিস্থিতি একই রকম। এই হারে মামলা হলে বছর শেষে মামলার হার গত বছরের তুলনায় ৬০ শতাংশ পর্যন্ত বাড়বে।

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন হওয়ার পর থেকেই বাকস্বাধীনতা বন্ধ করতে এর যে ধারাগুলো রয়েছে সেগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। মহামারির এই সময়েও আইনটির সর্বোচ্চ প্রয়োগ হচ্ছে।

উল্লেখ্য, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে মামলার পরিসংখ্যান রাখে ১০টি। ২০১৯ সালের মানবাধিকার সংগঠনটি ২৪ টি মামলার খবর সংগ্রহ করা হয়। ২০২০ সালের প্রথম ৬ মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ৫৪টিতে।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post