লোহাগাড়া প্রতিনিধি | আপডেট : ২৫ জুন, ২০২০ বৃহস্পতিবার ০৯:৩৮ পিএম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সস্ত্রীকসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫) দুপুরে তাদেরকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বুধবার রাতে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, চাঁদপুর জেলার শাহরাস্ত এলাকার মোখলেসুর রহমানের পুত্র নুরুন্নবী (৩২), খাগড়াছড়ি জেলার রামগড় পাগলা পাড়া পাতাছড়া এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মোহাম্মদ মমিন (৩৫), চাঁদপুর শাহরাস্ত এলাকার নুরন্নবীর স্ত্রী মৌসুমী বেগম (২৬), খাগড়াছড়ি জেলার পাগলা পাড়া পাতাছড়া এলাকার সাদেক হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (২৮), ভোলা জেলার মুন্সীরহাট তকবিরহাট এলাকার শাহজাহানের পুত্র শরিফ হাওলাদার (৩২)।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করে।’
সিটিজিসান ডটকম/আরএইচ/এসএম
চট্টগ্রামের সকল সংবাদ সবার আগে আপনার ব্রাউজারে নোটিফিকেশন হিসেবে পেতে বাম পাশের লাল চিহ্নিত ‘বেল বাটনে’ ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন, আর হয়ে যান আমাদের পাঠক।
Print This Post
