সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয় ওরা

আপডেট: ২৫ জুন ২০২০ ৮:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ জুন, ২০২০ বৃহস্পতিবার ০৮:২৫ পিএম

তিনজনই পেশাদার প্রতারকচক্রের সক্রিয় সদস্য। সাধারণ মানুষকে সরকারি চাকরি দেয়ার প্রলোভন ও তার প্রমাণস্বরুপ ভূয়া কাগজপত্র বানিয়ে চুক্তিমোতাবেক অর্থ হাতিয়ে নেয়। টাকা পাওয়ার পর পরিবর্তন করে ফেলে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরও। একেক সময় একেক জায়গার হোটেল অবস্থান করে প্রতারকচক্রটি— পুলিশের কাছে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য।

বুধবার (২৪ জুন) চট্টগ্রামের ডবলমুরিং থানার চৌমুহনি দুবাই হোটেল এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ভূয়া নিয়োগপত্র, প্রতারনার কাজে ব্যবহৃত মোবাইল ফোন সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জাল সিলমোহর উদ্ধার করা হয়।

তারা হলেন— গাইবান্ধা জেলারর সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল জব্বারের ছেলে রেজাউল করিম (৪৪), সিরাজগঞ্জ জেলার পৌরসভার আব্দুল হামিদের ছেলে জহুরুল ইসলাম (৩৭), মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মৃত আব্দুল বারীর ছেলে আব্দুস সহিদ (২৯)।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) সদীপ কুমার দাস বলেন, ‘গ্রেপ্তার তিনজন পেশাদার প্রতারকচক্রের সক্রিয় সদস্য। সাধারণ মানুষকে সরকারি চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নিয়ে ওই স্থান থেকে চম্পট দেয় তারা। একেক সময় একেক জায়গা অবস্থান করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলো চক্রটি। গতকাল অভিযান চালিয়ে চৌমুহনী হোটেল দুবাইয়ের ৪র্থ তলার ২১১ নম্বর রুম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।’

‘গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে’— আরও যোগ করেন ওসি।

সিটিজিসান ডটকম/সিএস

চট্টগ্রামের সকল সংবাদ সবার আগে আপনার ব্রাউজারে নোটিফিকেশন হিসেবে পেতে বাম পাশের লাল চিহ্নিত ‘বেল বাটনে’ ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন, আর হয়ে যান আমাদের গ্রাহক। 

Print This Post Print This Post