পতেঙ্গায় করোনা হাসপাতালে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর এসএপিএলের

আপডেট: ২৫ জুন ২০২০ ৭:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ জুন, ২০২০ বৃহস্পতিবার ০৭:০০ পিএম

চট্টগ্রামের পতেঙ্গা থানার বন্দর-ইপিজেড-পতেঙ্গা করোনা হাসপাতালের রোগীদের সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (এসএপিএল)।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এসএপিএলের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) তোফায়েল আহমেদ হাসপাতালের প্রধান সমন্বয়কারী ডা. হোসেন আহম্মদ ও সমন্বয় সচিব জাকের আহম্মদ খোকনের কাছে আনুষ্ঠানিকভাবে চাবি হস্তাস্তর করা হয়।

এছাড়া হাসপাতালের ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবকদের জন্য ৫০টি উন্নতমানের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী পিপিই প্রদানও করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ আলী আকবর চৌধুরী, সেকান্দার আজম, গিয়াস উদ্দিন, এসএপিএল’র মানবসম্পদ ম্যানেজার মো. রেজাউল করিম, অপারেশন ম্যানেজার মো. জাসেদ হোসেন, উপ-ব্যবস্থাপক বদরুল হাকিম, হাসপাতালের শেখ মোহাম্মদ আলাউদ্দিন, আব্দুল মোতালেব রানা,সিনিয়র এক্সিকিউটিভ মো.শাহিদুল হক প্রমুখ।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post