সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ২৫ জুন, ২০২০ বৃহস্পতিবার ০৬:৪৫ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত চল্লিশ ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দুইজন গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২ টার পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম সীতাকুণ্ড উপজেলা গোলাবাড়িয়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নজরুল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি তার পরিবারের কাছে হস্তাস্তর করা হয়। ওই সময় ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
এর আগে, গত ২৩ জুন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিরাজ ভূঁইয়া রাস্তা মাথায় সড়ক দুর্ঘটনায় রাকিব উল্লাহ খান সোহেল ও বরকত উল্লাহ খান নামে দুই বন্ধু নিহত হয়। ২৪ জুন ভোর সাড়ে ৫টার দিকে উপজেলা শুকলালহাট এলাকায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নাছির উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়।
সিটিজিসান ডটকম/সিএস/এনএকে
Print This Post
