২৪ ঘন্টার বুলেটিন

করোনায় ৩৭ মৃত্যুসহ নতুন আক্রান্ত ৩৪৬২, চট্টগ্রামে নয়জন

আপডেট: ২৪ জুন ২০২০ ৪:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ জুন, ২০২০ বুধবার ০৪:২০ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে শুধু চট্টগ্রামের করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল এক হাজার ৫৮২ জনের।

এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৪৬২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২২ হাজার ৬৬০ জনে।

বুধবার (২৪ জুন) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ সুস্থ হয়েছে দুই হাজার ৩১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৬৫৬ জন।

দেখা যায়, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৬ ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ২৪৫টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৪৩৩টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ছয় লাখ ৬০ হাজার ৪৪৪টি।

ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ জনের ২৮ জন পুরুষ ও নারী নয় জন। এদের মধ্যে রয়েছে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে নয় জন, রাজশাহী বিভাগে ছয় জন, খুলনা বিভাগে সাত জন, ময়মনসিংহ বিভাগে তিন জন, সিলেট বিভাগে ১ জন ও বরিশাল বিভাগের ১ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৪৯ জনকে। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ২১ হাজার ৮৬১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩ হাজার ১৫৮ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫১৮ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন আট হাজার ৭০৩ জন।— যোগ করেন তিনি।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post