একদিনে আরও ৪ জনের মৃত্যু

করোনা/ চট্টগ্রামে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২৮০ জন

আপডেট: ২৪ জুন ২০২০ ১২:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ জুন, ২০২০ বুধবার ১১:৫৫ এএম

গত ২৪ ঘন্টায় কক্সবাজার ল্যাবসহ চট্টগ্রামের ৫টি ল্যাবে ৯৯১টি নমুনা পরীক্ষা করে আরও ২৮০ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। যার ফলে চট্টগ্রামে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৯৭৯ জনে। একইদিনে এ ভাইরাসে প্রাণ হারিয়েছে আরও ৪ জন।

বুধবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মোট ৯৯১টি নমুনা পরীক্ষা করা হয় কক্সবাজার ল্যাবসহ চট্টগ্রামের ৫টি ল্যাবে। এতে ২৮০ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগর এলাকায় ১৫৫ জন এবং বিভিন্ন উপজেলায় ১২৫ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৫ জনের এবং হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৮টি নমুনা পরীক্ষা করে ৬৪ জন, বিআইটিআইডি ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষা করে ৭৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৩৪টি নমুনা পরীক্ষা করে ৬৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষা করে ৫৯ জন এবং ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করে ১৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪টি নমুনা পরীক্ষা করা হলে  ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post