গভীর রাতে ছোরাসহ ধরা দুই ছিনতাইকারী কোতোয়ালীতে

আপডেট: ২৩ জুন ২০২০ ৯:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ জুন, ২০২০ মঙ্গলবার ০৮:৫০ পিএম

চট্টগ্রামের কোতোয়ালী থানার টাইগারপাস এলাকায় ধারালো অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) গভীর রাতে ওই এলাকায় ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন— সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার নুরুল ইসলামের পুত্র মো. রাসেল (২৫) ও একই এলাকার আব্দুল কাইয়ুমের পুত্র মো. বিল্লাল (২৬)। দুইজনই চট্টগ্রাম কলেজ প্যারেড ময়দানের বিপরীতে টাকশা মিয়া মসজিদ গলি এলাকায় অস্থায়ী বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘ঘটনার সময় সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের শরীরে তল্লাশী চালিয়ে দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের উদ্দেশে সড়কে অবস্থান নিয়েছিল। দুইজনই পেশাদার ছিনতাইকারী।— আরও যোগ করেন ওসি।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post