নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ জুন, ২০২০ মঙ্গলবার ০১:১০ পিএম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ‘ক্যাফে জামান’ ও ‘হোটেল জামান’র মালিক মালেকুজ্জামান (৮৫) মারা গেছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মালেকুজ্জামান রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের বাসিন্দা। তিন ভাইয়ের মধ্যেই তিনিই জ্যেষ্ঠ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ যোহরের নামাজের পর ওয়ারলেস মুরগী ফার্ম জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
