এক্সিলেন্ট ওয়ার্ল্ড

ফাঁদ বসিয়ে যৌন উত্তেজক ঔষধ বেচার দায়ে ম্যাজিস্ট্রেটের জরিমানা

আপডেট: ২২ জুন ২০২০ ৭:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ জুন, ২০২০ সোমবার ০৭:৩২ পিএম

সরল মানুষদের কৌশলে ফাঁদে ফেলে প্রতারণা করা ও ক্ষতিকর ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) নামক একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ  বিপুল পরিমাণ ওষুধ ও কাগজপত্র জব্দ করা হয়।

সোমবার (২২ জুন) সকালে মুরাদপুর এলাকায় আইকন টাওয়ারের ৭ম তলায় অবস্থিত ‘এক্সিলেন্ট ওয়ার্ল্ড’ প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

মো. ওমর ফারুক বলেন, ‘ দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতিতে বিভিন্ন ধরনের ঔষধ ও কসমেটিক্স বিক্রয় করে আসছিল। এসব ঔষধ স্বীকৃতি ডাক্তার ব্যাতিত দেয়া সম্পূর্ণ অবৈধ। শুধু তাই নয়, এ ঔষধ মানবদেহের জন্য বিপদজনক। ঔষধগুলোর মধ্যে পাওয়ার সোর্স কিং, ভিটা পাওয়ার, ওমেগা ৩-৬-৯, হার্ট কেয়ার ও গ্যানোমরিং ফুড ক্যাপসুল যা যৌন উত্তেজক, শক্তিবর্ধক, হৃদরোগ কমানো হয় বলে প্রতিষ্টানটি দাবি করে আসছিল।

‘একজন কাস্টমারকে সদস্য হতে হলে সেখানে সাত হাজার টাকার ঔষধসামগ্রী কিনতে হয়। এতে নতুন কেউ যদি তার মাধ্যমে যোগ দেয়, তাহলে তিনি পান ৫শ টাকা কমিশন। অর্থাৎ রি-সাইক্লিং পদ্ধতিতে এ ব্যবসা পরিচালনা করা হয়। এছাড়া ঔষধ প্রশাসন কোন অনুমোদন নেই।’— যোগ করেন তিনি।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post