নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ জুন, ২০২০ সোমবার ০৬:৫১ পিএম
চট্টগ্রামের পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় বিপুল পরিমাণ নিম্নমানের এন-৯৫ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বেচার দায়ে মো. আমজাদ হোসেন (৩৪) নামে বিক্রেতাকে আটক করেছে র্যাব।
রবিবার (২১ জুন) মধ্যরাতে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আমজাদ হাটহাজারী উপজেলার নন্দিরহাট এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির সুযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে কিছু অসাধু ব্যবসায়ীরা নকল হ্যান্ড স্যানিটাইজার ও অনুমোদনহীন মাস্ক অধিক দামে বিক্রি করে আসছিলো। বিষয়টি জানার পর অভিযান চালিয়ে ৩৫ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার ও বিপুল পরিমান নিম্নমানের এন-৯৫ মাস্ক জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়।’
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
