খুলশীতে বিউটিশিয়ান নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: ২১ জুন ২০২০ ১১:২০ অপরাহ্ন

লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ জুন, ২০২০ রবিবার ১১:২০ পিএম

চট্টগ্রামের খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ সিঅ্যান্ডবি কলোনি এলাকার বাসা থেকে  ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় খাদিজা আক্তার (২৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) এ ফোর বাই ওয়ান নামের একটি ভবনের নিচ তলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খাদিজা বিউটিশিয়ান হিসেবে কাজ করতেন। তাঁর স্বামীর নাম জহিরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) দীপংকর চন্দ্র রায়। তিনি বলেন, ‘সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছি আমরা।’

আত্মহত্যায় প্ররোচণার দায়ে ওই নারীর স্বামীর বিরুদ্ধে খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সিটিজিসান ডটকম/সিএস/আরএইচ

Print This Post Print This Post