নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ জুন, ২০২০ রবিবার ১১:৫০ এএম
চট্টগ্রামের পতেঙ্গা থানার উপকূলীয় সীমানা এলাকায় বঙ্গোপসাগরের মাঝপথে দুর্ঘটনার কবলে পড়েছে পণ্যবাহী ‘এমভি নিউ গোলাম রহমান’ নামীয় একটি জাহাজ।
রবিবার (২১ জুন) সকালে হঠাৎ একপাশের জাহাজের তলা ফেটে যায়। এরপর তাৎক্ষনিক জাহাজটিকে পতেঙ্গা সীবিচ এলাকার সাগরের তীরে উঠিয়ে দেওয়া হয়।
এসময় প্রায় ৮৫০ টন মটর ডাল ও অন্যান্য পণ্যসামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে বড় জাহাজ থেকে মালা খালাস করে খুলনা জেলার দিকে যাচ্ছিল।
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের একজন কর্মকর্তা বলেন, মডার্ন লজিস্টিকসের মালিকানাধীন জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে পণ্যসামগ্রী খালাস করে খুলনার নোয়াপাড়ার দিকে যাত্রা শুরুর কিছুক্ষণ পর এই দুর্ঘটনা ঘটে। জাহাজটির নাবিকরা এখন নিরাপদে আছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
