চট্টগ্রামে ২৪ ঘন্টায় আরও আক্রান্ত ১৯৪

আপডেট: ২১ জুন ২০২০ ১১:৫৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ জুন, ২০২০ রবিবার ১১:৫০ এএম

গত ২৪ ঘন্টায় করোনা দুইজনের মৃত্যুবরণ করা সহ নতুন করে আরও ১৯৪ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছলো ৬ হাজার ২৪৪ জনে। একই দিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।

রবিবার (২১ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের চারটি ল্যাবে ৬৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নমুনায় পরীক্ষা করে আরও ১৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১২৮ জন চট্টগ্রাম নগর ও বাকি ৬৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post