করোনা আক্রান্ত মাশরাফি, যা জানালেন ফেসবুকে

আপডেট: ২০ জুন ২০২০ ১১:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ জুন, ২০২০ শনিবার ১১:০২ পিএম

নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শরীরে শনাক্ত হয়েছে করোনার বিষ। এর আগে তিনি কয়েকদিন যাবত ভুগছিলেন জ্বরে। সঙ্গে ছিল শরীর ব্যাথাও। এরপর করোনা পরীক্ষার জন্য জমা দেন নমুনা।

শনিবার (২০ জুন) তাঁর নমুনা পরীক্ষার ফলাফল আসে পজিটিভ। করোনা পজিটিভ হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি তোলে ধরা হয়।

একইদিন সন্ধ্যায় নিজের অফিসিয়াল পেইজ থেকেই মাশরাফি জানালেন তিনি করোনা আক্রান্ত। এ নিয়ে নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট ও দিয়েছেন তিনি।

তিনি লিখেছেন, ‘আজকে আমার রেজাল্ট কোভিড ১৯ পজিটিভ এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post