নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ জুন, ২০২০ শনিবার ০৩:২০ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪০ জন। এনিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৮ হাজার ৭৭৫ জন। এছাড়া এ নিয়ে মোট মৃত্যুর দাঁড়াল এক হাজার ৪২৫ জন।
শনিবার (২০ জুন) দুপুর আড়াইটার দিকে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টা নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৭৯টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩১টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৫৭৯টি। সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪০ জন। মোট শনাক্ত এক লাখ ৮ হাজার ৭৭৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন এক হাজার ৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬২৮ জন। আর ছাড় পেয়েছেন ১৮৭ জন।— যোগ করেন এই কর্মকর্তা।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
