২৪ ঘন্টায় নতুন ১৮৭ জনসহ আক্রান্ত ছাড়াল ৬০৯৮

আপডেট: ২০ জুন ২০২০ ১১:২৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ জুন, ২০২০ শনিবার ১১:২৩ এএম

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৩ জনের মৃত্যুসহ ১৮৭ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। তার মধ্যে ৯২ জন নগরের ও ৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৯৮ জনে।

শনিবার (২০ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন আরও ২০ জন।

চট্টগ্রামের চারটি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন করে আরও ১৮৭ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৬ হাজার ৯৮ জনে।

দেখা যায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে মোট ৭৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১৮৭ জনের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তার মধ্যে বিআইটিআইডিতে ২৬৯টি নমুনা পরীক্ষা করে ৪২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২৪টি নমুনা পরীক্ষা করে ৪৯ জন, সিভাসুতে ১৫৪টি নমুনা পরীক্ষা করে ৩৯ জন, চমেক ল্যাবে ২১৭টি নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা আক্রান্ত হয়।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯টি নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ৩ জনের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে। একই গত ২৪ ঘন্টায় ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলের তথ্য পাওয়া যায়নি।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post