করোনা/ ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও ৪৫ জনের, নতুন শনাক্ত ৩২৪৩

আপডেট: ১৯ জুন ২০২০ ৩:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ জুন, ২০২০ শুক্রবার ০৩:০৩ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৩৮৮ জন। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪৩ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জনে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৪৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৮২ হাজার ৫৪৮টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪৩ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ পাঁচহাজার ৫৩৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩৮৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৭৮১ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪২ হাজার ৯৪৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৫টি ল্যাবে ৭২১টি নমুনা পরীক্ষা করে নতুন করে আক্রান্ত হয়েছে ১৪৮ জন। তার মধ্যে চট্টগ্রাম নগর ৯৪ জন ও ৫৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এতে  করোনা আক্রান্তের সংখ্যা শুধুমাত্র চট্টগ্রামে মোট পাঁচ হাজার ৯১১ জন।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post