উন্নত চিকিৎসার জন্য সস্ত্রীক রানা দাশ গুপ্তকে ঢাকায় প্রেরণ

আপডেট: ১৯ জুন ২০২০ ১২:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ জুন, ২০২০ শুক্রবার ১২:২৯ পিএম

করোনায় আক্রান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তকে উন্নত চিকিৎসার জন্য তাঁর স্ত্রী সহ আইসিইউ অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টায় তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি চট্টগ্রাম ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বলে নিশ্চিত করেছেন বেসরকারি মেডিকেল সেন্টার হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত বলেন, ‘আমি আশাই করিনি আমার করোনা পজেটিভ হবে। আমি মনে করেছিলাম এটা ফ্লু। কিন্তু বুধবার (১৭ জুন) রাতে আমার রিপোর্ট পজেটিভ আসে। শরীরটা এখন দুর্বল। আমার স্ত্রীও করোনায় আক্রান্ত। আমরা একসঙ্গেই চিকিৎসা নিচ্ছি।’

জানা গেছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাদের চিকিৎসার প্রক্রিয়া মনিটরিং করা হচ্ছে। রানা দাশ গুপ্ত ও তার স্ত্রীকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তাদের চিকিৎসার সার্বিক বিষয় দেখভাল করছেন। প্রয়োজনে তাদের সিএমএইচে পাঠানো হবে।

সিটিজিসান ডটকম/সিএস/ইবিএইচ

Print This Post Print This Post