চাঁদাবাজি বন্ধে হার্ডলাইনে কুমিরা হাইওয়ে ফাঁড়ি

আপডেট: ১৮ জুন ২০২০ ৪:১৯ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ১৮ জুন, ২০২০ বৃহস্পতিবার ০৪:১৫ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে প্রতিনিয়তই চাঁদাবাজির অভিযোগ অহরহ। বিভিন্ন শ্রমিক সংগঠন নামে-বেনামে প্রতিনিয়ত বিভিন্ন বাস স্টেশন, যাত্রী ছাউনি থেকে চাঁদা আদায় করা হয় প্রতিনিয়ত— এমনই অভিযোগ চালকদের।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে হাইওয়ের চাঁদাবাজি বন্ধে সীতাকুণ্ড বাস স্টেশনে ঝটিকা অভিযান চালায় কুমিরা হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

সেই সাথে বাস মিনিবাস ও গণ পরিবহনের যাত্রী পারাপারে বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো যাত্রীদের সামাজিক সুরক্ষা কতটুকু নিশ্চিত করছে সে বিষয় তদারকি করেন সাইদুক ইসলাম। এসময় ড্রাইভার ও হেলপারদের ১০টি নির্দেশনা মেনে যাত্রী পরিবহন করার জন্য নির্দেশনাও দেন তিনি।

কুমিরা হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, ‘কুমিরা হাইওয়ে থানার আওতাধীন এরিয়ায় চাঁদাবাজির কোন সুযোগ নেই। চাঁদাবাজরা যতই প্রভাবশালী হোন না কেন তাঁদের কোনো ছাড় দেওয়া হবেনা। চাঁদাবাজি বন্ধে হার্ডলাইনে যাবে কুমিরা হাইওয়ে থানা। আমাদের তৎপরতা বৃদ্ধি করায় গাঁ ঢাকা দিয়েছে চাঁদাবাজরা।’

সিটিজিসান ডটকম/আরএইচ/এনএকে

Print This Post Print This Post