পতেঙ্গায় গৃহবধূর আত্মহত্যা নাকি খুন?

আপডেট: ১৮ জুন ২০২০ ১১:৩৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৮ জুন, ২০২০ বৃহস্পতিবার ১১:২৭ এএম

চট্টগ্রামের পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকার মোছাম্মদ মনোয়ারা আক্তার মুন্নী (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নিয়ে এলাকাজুড়ে চলছে নানা গুঞ্জন। স্থানীয়রা ও নিহতের পরিবারের বর্ণনায় এই মৃত্যুকে পরিকল্পিত হত্যা হিসেবে দাবি করলেও পুলিশ বলছে, এটি আত্মহত্যার ঘটনাও হতে পারে!

এ ঘটনার পর নিহতের স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা করতে গেলেও সেখানে পুলিশের তদন্ত কর্মকর্তা পোস্টমর্টেমের রির্পোটের পর মামলা করার পরামর্শ দেয় গৃহবধূর পরিবারকে।

নিহত মোছাম্মত মনোয়ারা আক্তার মুন্নী পতেঙ্গা থানার উত্তর মাইজপাড়া সমিরউদ্দিন সুকানীর বাড়ির হাজী জনাব আলীর মেয়ে। নিহতের স্বামীর নাম মোহাম্মদ শফি। তিনি একই থানার হাজী গলির হাজী নুরুল আলম কেরানীর বাড়ির মো. নুরুল ইসলামের পুত্র।

নিহতের মা বলেন, ‘ওইদিন (৮ জুন) সকালে মেয়ের শ্বশুর বাড়ির লোকজন কল করে বলেছিল মেয়ে আত্মহত্যা করেছে। খবরটা দেয়ার দুই সেকেন্ডের পার না হতেই বিচ্ছিন্ন করে দেয় মুঠোফোনের সংযোগ। ওদের আচরণ দেখে মনে হচ্ছে তাঁরা আমার মেয়েকে পরিকল্পিতভাবে মেরে ঝুলিয়ে দিয়েছে। ওই সময় তাৎক্ষনিক মেয়ের ফুফুকে সেখানে পাঠানো হয়। ফুফু গিয়ে দেখেছিলো পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে সেখানের মেয়ের রুমের দরজা খোলা। এতে সন্দেহ হয় আমাদের? আমি প্রশাসনের কাছে এ ঘটনার ন্যায় বিচার চাই।

মেয়ের মৃত্যুর আরও ৫দিন আগে তাঁর শ্বশুর বাড়িতেই ঘুমের মধ্যে হঠাৎ মারা যায় আমার ৬ মাস বয়সের নাতনিও ’— যোগ করেন নিহতের মা।

এবিষয়ে পতেঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সমুন দে বলেন, ‘ঘটনার দিন খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) হারুন স্যারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে দেখেছি যে ঘরে মরদেহ ছিল সেই ঘরের দরজা খোলা ছিল। দীর্ঘ সময় পরিস্থিতি ও আলামত দেখে অনুমানের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করেছি গৃহবধূ আত্মহত্যা করেছে। তারপরও পোষ্টমোর্টেমের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। এ ঘটনায় ওইদিন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।’

আরও পড়ুন: বন্দর-পতেঙ্গায় করোনায় মৃতদের দাফন করবে একদল যুবক

এর আগে, গত ৮ জুন সকালে নগরের পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা চড়িহালদা হাজী গলির হাজী নুরুল আলম কেরানীর বাড়ির থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আরও ৫দিন আগে (৩ জুন) ঘুমের মধ্যেই ৬ মাসের কন্যা সন্তান মারা যায় ওই গৃহবধূর।

সিটিজিসান ডটকম/সিএস/আরএইচ

Print This Post Print This Post