২৪ ঘন্টায় চার জনের মৃত্যু

চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ১৭৮

আপডেট: ১৮ জুন ২০২০ ১১:৩৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৮ জুন, ২০২০ বৃহস্পতিবার ১১:৩৩ এএম

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১৭৮ জন। একই সঙ্গে চিকিৎসাধীন অবস্থায় আরও চার জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে নগরে ১০৩ জন ও বিভিন্ন উপজেলার রয়েছে ৭৫ জন। এছাড়া নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন। এতে ৫টি ল্যাবে নমুনা পরীক্ষায় মোট ৭৯৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এদের মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)তে ২৭৯টি নমুনা পরীক্ষা করে ৪৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালযয়ে (চবি) ৪২টি নমুনা পরীক্ষা করে ২১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ১৫০টি নমুনা পরীক্ষা করে ৬৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালযয়ে (সিভাসু) ১৫৫টি নমুনা পরীক্ষা করে ২৫ জন ও ইম্পেরিয়াল হাসপাতালে ১৩৯টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ৩১টি নমুনা পরীক্ষা করে ৩ জন শনাক্ত হয়েছে।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post