দোকানের কর্মচারির পকেটে পাওয়া গেল ১২টি স্বর্ণের বার

আপডেট: ১৭ জুন ২০২০ ৯:৪২ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ১৭ জুন, ২০২০ বুধবার ০৯:৪০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় ১২পিস স্বর্ণের বার সহ গৌতম বণিক (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।

গৌতম বণিক ফেনী জেলার ফুলগাজী থানার ৯ নম্বর পৌরসভা এলাকার উত্তর বড়ইয়াধীন অমর চাঁদের বাড়ির ফনি লাল বণিকের পুত্র। তিনি নগরের কোতোয়ালী থানার হাজারী গলিমিয়া শপিং কমপ্লেক্সে চন্দন সেনের দোকানে চাকরি করেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভাটিয়ারী বাস কাউন্টারের সামনে ইয়াবা ট্যাবলেট আছে সন্দেহে গৌতম বণিকের শরীর তল্লাশী চালানো হয়। এসময় তার শরীর ও কাপড়ের পকেটে লুকানো অবস্থায় ১২পিস স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের ওজন ছিলো ১২০ ভরি। এটির বাজারমূল্য ৬৯ লাখ ৬০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post