নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ জুন, ২০২০ বুধবার ০৬:০০পিএম
করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নিরাপত্তা বিভাগের সহকারী কর্মকর্তা মোস্তাফা কামাল (৩৫) মৃত্যুবরণ করেছে।
বুধবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান বলেন, করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় নিরাপত্তা বিভাগের সহকারীর পরিচালক মোস্তাফা কামাল আইসিইউতে মারা যান। তিনি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় হাটহাজারী ক্যাম্পাসে কর্মরত ছিলেন।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
