ডাকাতের কবলে দুই ভারতীয় নাগরিক

মুক্তিযোদ্ধা মঞ্চের নেতাসহ দুই ছাত্রলীগ কর্মী আটক সীতাকুণ্ডে

আপডেট: ১৭ জুন ২০২০ ৩:৫২ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ১৭ জুন, ২০২০ বুধবার ১২:২০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএসআরএম কারখানার দুই ভারতীয় কর্মকর্তা তাঁর পরিবার সহ দেশে যাওয়ার পথে ডাকাতির শিকারের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে থাকা পাসপোর্ট, নগদ টাকা, ইন্ডিয়ান রুপি, ইউএস ডলার, স্বর্ণালংকার, ডেবিট-ক্রেডিটকার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, লেপটপ, মোবাইল ফোন সহ সবকিছু নিয়ে যায় ডাকাতের দল। গত সোমবার (১৫ জুন) রাত ২টার দিকে বাড়বকুণ্ডে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, মান্দারীটোলা গ্রামের মোতাহার হোসেনের পুত্র সাজ্জাদ হোসেন ইমন, একই এলাকার আলাউদ্দিনের পুত্র নোমান ও বাড়বকুন্ড দারালিয়া পাড়ার আবুল কাশেমের পুত্র জামাল উদ্দিন।

আটককৃত সাজ্জাদ হোসেন ইমন মুক্তিযোদ্ধা মঞ্চের চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপ-দপ্তর সম্পাদক। বাকি দুইজন ৬ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত সোমবার রাত ২টার দিকে বিএসআরএম কারখানার দুই ভারতীয় কর্মকর্তা তাঁর পরিবার সহ দেশে যাওয়া উদ্দেশে নগরের খুলশী এলাকার বাসা থেকে বের হয়ে ঢাকা বিমানবন্দরে যাওয়ার জন্য রওনা হলে সীতাকুণ্ডের উপজেলার বাড়বকুণ্ড এলাকায় ডাকাতির শিকার হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা। তবে তাৎক্ষনিক ডাকাতদের আটকের বিস্তারিত জানায়নি।

এদিকে প্রতিনিধির অনুসন্ধানে বেরিয়ে এসেছে ডাকাতদের প্রকৃত পরিচয়। এতে তিনজনই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

এবিষয়ে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন সিটিজিসান ডটকমকে বলেন, ‘দীর্ঘদিন দল ক্ষমতায় থাকায় জামায়াত-বিএনপি থেকে কিছু বহিরাগত নিজেদের ফায়দা লুটার জন্য আমাদের দলের বিভিন্ন সভা-সমাবেশে গিয়ে বিভিন্ন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে। পরে নিজেদেরকে ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে দাবি করে আসছেন। তাঁরা দলের কেউ না।’

উত্তর জেলা মুক্তিযোদ্ধা মঞ্চ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান সিটিজিসান ডটকমকে বলেন, ‘এ বিষয়ে উপজেলা থেকে কোনো ধরনের তথ্য আমাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়নি।বিষয়টি তদন্ত করে আইনগত আমাদের যা করার তা করা হবে।

সিটিজিসান ডটকম/সিএস/এনএকে

Print This Post Print This Post