চট্টগ্রামে আইসিউতে আরও এক চিকিৎসকের মৃত্যু

আপডেট: ১৭ জুন ২০২০ ১:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ জুন, ২০২০ বুধবার ১২:৫৫ পিএম

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামের বেসরকারী চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল হক (৪৪) মারা গেছেন।

বুধবার (১৭ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে আইসিউতে তাঁর মৃত্যু হয়।

ডা. নুরুল হক কক্সবাজারের মহেশখালী থানার কুতুবজোম ইউনিয়নের দৈয়ারপাড়ার উত্তর আদর্শ গ্রামের বাসিন্দা। বিগত ১৯ বছর ধরে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মহাব্যবস্থাপক ডা. মো. সেলিম বলেন, ১৮ জুন থেকে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হন ডা. নুরুল হক। গতকাল সকাল থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। কমতে থাকে অক্সিজেন স্যাচুরেশ। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তাঁর করোনা টেস্ট করানো হয়েছে। এখনও রিপোর্ট আসেনি। তাই করোনা আক্রান্ত কিনা তা এখনই জানা যাচ্ছে না।

এদিকে করোনা উপসর্গ নিয়ে ডা. নুরুল হকের মৃত্যু হয়েছে জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) করোনা সেলের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ডা. আ ন ম মিনহাজুর রহমান।

উল্লেখ্য, গত ৩ জুন করোনা আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এহসানুল করিম। গত ৪ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালের আইসিইউ’তে মৃত্যুবরণ করেন ডা. মুহিদ হাসান। এছাড়া ঈদের দিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক এ এম জাফর হোসাইন রুমি। সর্বশেষ গত ১৪ জুন শ্বাস কষ্ট নিয়ে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ডা. সাদেকুর রহমান নামে এ চিকিৎসকের মৃত্যু হয়।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post