নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ জুন, ২০২০ বুধবার ১২:৫২ পিএম
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৫টি ল্যাব ও কক্সবাজার ল্যাবে মোট ৭৮১টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন করে ১৭৯ জনের শরীরের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগর এলাকায় ১২৩ জন এবং বিভিন্ন উপজেলায় ৫৬ জন। একইদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।
বুধবার (১৭ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, এইদিন বিআইটিআইডি, চবি, চমেক, সিভাসু এবং ইম্পেরিয়াল হাসপাতালে যথাক্রমে ২৮১টি, ৪৮টি, ১৪২ টি, ১৫০টি এবং ১৪৩ টি করা হয়। এছাড়া কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ১৭ টি নমুনা পরীক্ষা করা হয়।
বিআইটিআইডি ল্যাবে ৪৯ জন, চবি ল্যাবে ২০ জন, চমেক ল্যাবে ৫৪ জন, সিভাসু ল্যাবে ৪০ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫ জন শনাক্ত হয়।
এনিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৮৫ জন।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
