কাট্টলিতে লকডাউন ভেঙ্গে প্রবেশ করছে পোশাক শ্রমিকরা!

আপডেট: ১৭ জুন ২০২০ ১১:৪৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ জুন, ২০২০ বুধবার ১১:৩৫ এএম

চট্টগ্রামের আকবর শাহ থানার ১০ নম্বর উত্তর কাট্টলি ওয়ার্ডে প্রথম রেডজোন অমান্য করে সকাল থেকে সেখানে প্রবেশ করেছেন শতশত পোশক শ্রমিক। এতে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ক‌র্ণেলহাট বাজার এলাকায় এমন চিত্র দেখা যায়।

এদিকে লকডাউন চলাকালীন সময়ে এলাকার ২০টি প্রবেশপথ চিহ্নিত করে তা বন্ধ করে দেওয়ার দাবি করেছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবেশপথগুলো হলো কর্নেল টোল রোড, ঈশান মহাজন রোড, মোস্তফা হাকিম কলেজ রোড, সাগরিকা বিটেক রোড, কৈবল্যধাম রোড, নিউ মনছুরাবাদ রোড, সিডিএ আবাসিক রোড, সাগরিকা আলিফ রোড।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয়রা যদি সরকারের আইন মানতে পারে অন্যরা কেন এই আইনের আওতায় থাকবে না। অথচ বুধবার সকাল থেকে অবাধে লকডাউন ভেঙ্গে প্রবেশ করছে শতশত গার্মেন্টসকর্মী। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সিটি কর্পোরেশনের কাউকে দেখা যায়নি।

আরও পড়ুন: কাট্টলীতে চার পোশাক কারখানাকে সতর্ক করল ম্যাজিস্ট্রেট

এ বিষয়ে আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘বুধবার সকাল লকডাউনের প্রথম দিন। হঠাৎ অনেকেই বুঝতে পারেনি। তাই এমনটা ঘটছে। বিষয়টি আমরা দেখছি।’

এর আগে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড চট্টগ্রামের প্রথম রেডজোন হিসেবে মঙ্গলবার রাত ১২টা থেকে লকডাউন করা হয়। এসময় সিটি কর্পোরেশনের মেয়র ঘটনাস্থলে এসেই এলাকার ১৪টি প্রবেশপথের সবগুলো বন্ধ সহ লকডাউন করা হয়। প্রায় এক সপ্তাহ খানেক আগ থেকে এলাকায় এবিষয়ে সচেতনমূলক মাইকিং ও লিফলেট দেওয়া হয়েছিল।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post