নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ জুন, ২০২০ সোমবার ১১:৫০ পিএম
চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত শাওন নামে চার বছরের এক বাচ্চা হাসপাতালে ঘুরে ঘুরে চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছে শিশুটি— এমনই অভিযোগ করেছেন নিহতের বাবা।
এর আগে মঙ্গলবার (১৬) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওনের গ্রামের বাড়ি রংপুর হলেও চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বসবাস করে তাঁর পরিবার।
শাওনের বাবা জাহিদ হোসেন বলেন, ‘আজ দুপুরে অটোরিকশার চাপায় আমার ছেলে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় বেশ কয়েকটি হাসপাতালে নেওয়া হলেও তাঁকে কোনো হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি। এরপর চমেক হাসপাতালেও নেওয়া হলে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ’
‘হাসপাতালে ঘুরে ঘুরে কত আকুতি মিনতি করেও আমার ছেলেকে বাঁচাতে পারলাম না। এর চেয়ে ব্যর্থতা ও আর কষ্ট আমার জন্য কি হতে পারে? এখন মরদেহ নিয়ে রংপুর যাচ্ছি। সেখানেই শাওনের দাফন কাজ সম্পন্ন করবো’— যোগ করেন তিনি।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে চট্টগ্রামে চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর খবরের অভিযোগ উঠছে। সম্প্রতি আইসিইউ সুবিধা না পেয়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়। একই সঙ্গে চিকিৎসার অভাবে বেশ কয়েকজন রাজনৈতিক নেতাও মৃত্যুবরণ করারও অভিযোগ পাওয়া যায়।
সিটিজিসান ডটকম/সিএস
চট্টগ্রামের সব খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে এবং আমাদের পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন।
Print This Post
