চট্টগ্রামে করোনা/ ২৪ ঘন্টায় মৃত্যুর মিছিলে ৩ জনসহ আরও শনাক্ত ১৭১

আপডেট: ১৬ জুন ২০২০ ১২:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৬ জুন, ২০২০ মঙ্গলবার ১২:১৯ পিএম

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫৯৯টি করোনার নমুনা পরীক্ষার বিপরীতে আরও ১৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রামে একদিনে ১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চট্টগ্রাম নগর এলাকার ৭৯ জন এবং বিভিন্ন উপজেলার ৯২ জন।

গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি ল্যাবে ২৩৫টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৩৭টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৫টি নমুনা পরীক্ষা করে ৫৯ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৮টি নমুনা পরীক্ষায় আরও ৯ জনের করোনা শনাক্ত হয়।

এনিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪০৬ জন।

সিটিজিসান ডটকম/আরএইচ

চট্টগ্রামের সব খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে  এবং আমাদের পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন।

Print This Post Print This Post