নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ জুন, ২০২০ সোমবার ০৯:৩৫ পিএম
করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের আবারও ছুটি ৫২দিন বাড়ানো হয়েছে।
সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছেন।
আগামী ৬ আগস্ট পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
বলা হয়েছে, মহামারি করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৬ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।
এর আগে, করোনাভাইরাসের কারণে কয়েক দফায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে। আজ সোমবার (১৫ জুন) ছুটি শেষ হওয়ার কথা থাকলেও নতুন করে তা ৬ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
