সীতাকুণ্ডে কেডিএস লজিস্টিকের লরির ধাক্কায় যুবক নিহত

আপডেট: ১৫ জুন ২০২০ ৩:৫৫ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ১৫ জুন, ২০২০ সোমবার ০৩:৫০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির পাক্কা মসজিদ এলাকায় কেডিএস লজিস্টিকে লরির ধাক্কায় মো. এমদাদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার (১৫ জুন) ভোর ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদ কেডিএস লজিস্টিক লিমিডেটের আওতাধীন লোডস্টার কোম্পানির সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, কেডিএস লজিস্টিক থেকে একটি লরি বের হওয়ার সময় এমদাদকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি বরিশাল জেলার বলে জানা গেছে।

বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সেখানে পৌঁছেছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিটিজিসান ডটকম/আরএইচ/এনএকে

চট্টগ্রামের সব খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে  এবং আমাদের পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন।

Print This Post Print This Post