নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ জুন, ২০২০ সোমবার ০২:৫০ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো এক হাজার ২০৯ জনের। একই সময়ে নতুন করে আরও তিন হাজার ৯৯ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে।
সোমবার (১৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জন মৃত্যুবরণ করেছে এবং আক্রান্ত হয়েছে ৩০৯৯ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনাভাইরাসের চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মৃত্যুবরণ করেছে। একই সঙ্গে নতুন করে ৭০৩টি নমুনা পরীক্ষায় ১৫১ জন আক্রান্ত হয়েছে।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২৩৫ জনে এবং মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২১ জনে।
সিটিজিসান ডটকম/ আরএইচ
Print This Post
