সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ১৪ জুন, ২০২০ রবিবার ১১:১৫ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী গাড়ি চাপায় আনুমানিক ৫৫ বছরের অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুর ২টার দিকে বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো.সাইফুল ইসলাম বলেন, আজ দুপুরে দূর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে বৃদ্ধকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিটিজিসান ডটকম/সিএস/এনএকে
Print This Post
