করোনা উপসর্গে রাউজানে যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন

আপডেট: ১৪ জুন ২০২০ ৯:০৮ অপরাহ্ন

রাউজান প্রতিনিধি | আপডেট : ১৪ জুন, ২০২০ রবিবার ০৮:৩৭ পিএম

রাউজানে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা মো. এরশাদ (২৭) নামে এক যুবকের দাফন স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়েছে। রবিবার (১৪ জুন) অলীয়ে কামেল আব্দুল জলিল (শাহ) মাজার চত্বরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মারা যাওয়া এরশাদ রাউজান সদরের ২নং ওয়ার্ডের মজুমদার বাড়ির মো. ইদ্রিস মিয়ার বড় পুত্র। তাঁর মাত্র ছয় মাস বয়সী একটি কণ্যা সন্তানও রয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন থেকে তিনি জ্বর, সর্দিতে ভুগছিলেন। কিন্তু বিষয়টি প্রথমে গোপন করলেও শনিবার (১৩ জুন) শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে হাসপাতালে নেয়া হয়। তখন চিকিৎকরা তাঁর করোনা টেস্টের পরামর্শ দেন। পরবর্তীতে অবস্থা গুরুতর হলে অক্সিজেন ব্যবস্থা করার চেষ্টা চালায় তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু তার আগেই শনিবার দিবাগত রাত দেড়টায় রাউজান উপজেলা সদর হাসপাতালে মারা যান এরশাদ।

স্থানীয় ইউপি সদস্য ফোরকান বলেন, ‘ব্যাক্তি জীবনে এরশাদ খুব শান্তশিষ্ট ছিল। তাঁর এই রকম মৃত্যু কখনো কাম্য নয়।’

সিটিজিসান ডটকম/আরএইচ/এনইউ

চট্টগ্রামের সব খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে  এবং আমাদের পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন।

Print This Post Print This Post