আইআইইউসি’তে মানি ইনস্টলমেন্টের ঘোষণায় শিক্ষার্থীদের ক্ষোভ

আপডেট: ১২ জুন ২০২০ ৮:২২ অপরাহ্ন

আইআইইউসি প্রতিনিধি | আপডেট : ১২ জুন, ২০২০ শুক্রবার ০৮:০৯ পিএম

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) কর্তৃপক্ষ গতানুগতিক নিয়মে শতভাগ সেমিস্টার ফি জমা দিয়ে স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রদেরকে কোর্স রেজিস্ট্রেশনের জন্য নোটিশ প্রদান করেন। এ নিয়ে তুমুল প্রতিক্রিয়া শুরু হয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে।

দেশের প্রায় সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রনোদনা দিলেও ব্যতিক্রম চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়।

কোন প্রকার প্রণোদনা দেওয়ার কথা উল্লেখ না করে এমন নোটিশ প্রদানের জন্য ভার্সিটির স্নাতকোত্তর শ্রেণীর সাধারন ছাত্র-ছাত্রীদের মাঝে এক ধরনের হতাশা বিরাজ করছে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, ‘এই পরিস্থিতিতে এটা মেনে নেওয়া যায় না।’

এমবিএর শিক্ষার্থী রেজাউর রহমান খান বলেন ‘এই মুহূর্তে টাকা চাওয়াটা অনেক বেশি প্রেসার হয়ে যায় আমাদের জন্য।’

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন সিটিজিসানকে বলেন, ‘মাস্টার্স এর অধিকাংশ শিক্ষার্থী মিড টার্ম পরীক্ষার সময় কোন টাকা পরিশোধ করেনি। সামনে ফাইনাল পরীক্ষা। টাকা পরিশোধ না করার কারণে বেশিরভাগ শিক্ষার্থীর রেজিস্ট্রার হয়নি। ইউজিসি এর ফাইনাল পরীক্ষা দিতে গেলে অবশ্যই রেজিস্ট্রার করতে হবে। তারপরও যাঁদের অসুবিধা আছে তাঁরা যেন ট্রেজারার এর সাথে যোগাযোগ করে।’

এছাড়া প্রনোদনার ক্ষেত্রে তিনি বলেন, ‘চট্টগ্রামের কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এরকম প্রনোদনা ঘোষনা করা হয় নি। তাছাড়া ফান্ডিংয়ে এ ব্যাপারে পর্যাপ্ত কোন অর্থ নেই।তাছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পরও সবার বেতন পরিশোধ করা হয়েছে।’

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post