ইপিজেডে পাওয়া গেল পরিচয়বিহীন প্রতিবন্ধী শিশু

আপডেট: ১২ জুন ২০২০ ৩:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ জুন, ২০২০ শুক্রবার ০২: ৫০ পিএম

চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী ১০-১২ বছরের একটি শিশু পাওয়া গেছে। শুক্রবার (১২ জুন) রাত ২টার দিকে রেলবিট জেলেপাড়া এলাকায় শিশুটিকে পায় স্থানীয়রা। পরে পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার এক কর্মকর্তা বলেন, গতকাল রাত আনুমানিক দুইটার দিকে মানসিক প্রতবন্ধী ১০-১২ বছরের একটি ছেলে শিশুকে খুঁজে পায় স্থানীয় দুই ব্যক্তি। পরে তাঁকে থানায় নিয়ে আসা হয়। ছেলেটি তার নাম, পিতা ও মাতার ঠিকানা বলতে পারে না। ছেলেটিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নিরাপদ হেফাজতে প্রেরণ করা হয়েছে।

কোন ব্যক্তি ছেলেটির পরিচয় জানতে পারলে ইপিজেড থানার ০৩১৭৪১১০০, ০১৭৬৯৬৯৫৬৭৭ নম্বর ও জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করছি— আরও যোগ করেন তিনি।

সিটিজিসান ডটকম/সিএস/আরএইচ

Print This Post Print This Post