২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত ২০৭

আপডেট: ১২ জুন ২০২০ ১২:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ জুন, ২০২০ শুক্রবার ১১:৪০ এএম

গত ২৪ ঘন্টায় ৭৩৮টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০৭ জনের শরীরে। তাঁর মধ্যে চট্টগ্রাম মহানগরে ৮৮ জন বাকি ১১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া ২৮ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের। একই সঙ্গে হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। শুক্রবার (১২ জুন) সকালে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

২৬৩টি নমুনা পরীক্ষায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ২৬ জন, ১৫৮টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪৪ জন ও ১১৭টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়।

এছাড়া ১৩৮টি নমুনা পরীক্ষায় বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৭২ জন এবং ৬২টি নমুনা পরীক্ষায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়। তবে সিভিল সার্জনের গত ২৮ ঘন্টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলের তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সবশেষ চট্টগ্রামে করোনাভাইরাসে মোট আক্রান্ত দাঁড়াল ৪ হাজার ৫৯৩ জনে। মৃত্যুবরণ করেছেন ১০৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩০৬ জন।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post