নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ জুন, ২০২০ শুক্রবার ১১:৩০ এএম
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবুর রহমান (৪৮) নামে সিএমপির ট্রাফিক বিভাগের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল কিনা সে বিষয়ে সিএমপির পক্ষ কোনো বক্তব্য নিশ্চিত করা যায়নি।
মাহবুবুর রহমান পাবনা জেলার সাথিয়া থানাধীন এলাকার মৃত তালেবুর রহমানের পুত্র। তিনি মহানগর ট্রাফিক বিভাগের (উত্তর) সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।
সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের পরিদর্শক মো. মহিউদ্দিন খান বলেন, বৃস্পতিবার (১১ জুন) বিকেল ৪টার দিকে শারীরিক সমস্যা নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হন মাহাবুবুর রহমান। রাত সাড়ে নয়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় সদরঘাট ট্রাফিক অফিস প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে—যোগ করলেন এই কর্মকর্তা।
উল্লেখ্য, ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে যোগদান করেন মাহবুবুর রহমান। তিনি চাকরি জীবনে ডিএমপি, হাইওয়ে রেঞ্জ, সিলেট জেলা ও সিএমপিতে দায়িত্ব পালন করেন।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
